বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলছে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

চলমান ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে দেশে জ্বালানি তেল সরবরাহে বেশ কিছুদিন ধরেই চলছে টানাপোড়েন অবস্থা। ঈদের ছুটি শেষে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে; সেই সাথে ভোগান্তিও পৌঁছেছে চরমে। বর্তমানে রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য রীতিমতো হাহাকার অবস্থা বিরাজ করছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে মিলছে না কাঙ্ক্ষিত সেই জ্বালানি। ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না কর্তৃপক্ষ। একের পর এক পাম্পে ঘুরছে মানুষ, কিন্তু অধিকাংশ জায়গায় ঝুলছে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড।

এ সময়ে, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা, যারা এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে খুঁজতে গিয়ে নিজের গাড়ির অবশিষ্ট তেলটুকুও শেষ করে ফেলেছেন। এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে কাজ করছে দ্রুত তেল কিনে রাখার প্রবণতা। আগামী কয়েকদিন এই সংকট আরও বাড়বে— এমন ধারণা থেকেই অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাইছেন, যা লাইনের দৈর্ঘ্যকে আরও লম্বা করে তুলছে।

ঈদের ছুটিতে ব্যাংক এবং ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় সাময়িক সংকট হয়। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, ব্যাংকিং কার্যক্রম আজ স্বাভাবিক হলেও মূল সমস্যা দেখা দিয়েছে চাহিদায়। এ দিকে পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল নিচ্ছে তাই স্টক দ্রুত ফুরিয়ে যাচ্ছে। 

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com