বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও খাল খনন কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ নিহত ৭ যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রা স্বস্তিদায়ক, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে : সড়কপরিবহন মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী

এখন পর্যন্ত আমরা সফল: ঈদযাত্রা প্রসঙ্গে নৌ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঈদ কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভোগান্তি স্থায়ীভাবে কমাতে সরকার আরও কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

বুধবার (১৮ মার্চ) দুপুরে পাটুরিয়াঘাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘নৌপথ, সড়কপথ ও রেলপথসহ তিন পথেই আমরা বেশ কিছু বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। যে কারণে ঈদে প্রত্যেকটা পথের যাত্রীর মুখে স্বস্তির নিঃশ্বাস। এখন পর্যন্ত আমরা সফল। আগামীকাল যদি ভালোমতো পার হয়, তাহলে এবারের ঈদযাত্রা ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘ফিরতি পথে আমরা আবার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবো। আমাদের প্রত্যেকটি দপ্তর নতুন নতুন কিছু পদক্ষেপের কারণে এই সুফলটা আপনারা পেয়েছেন।’

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন এবং বিআইডব্লিউটিএর আরিচা আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com