সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর জার্মানিতে বন্দুক হামলা, নিহত ৫ এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

সড়কের পাশে খড়ের স্তূপে আগুন : ধোঁয়ার কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় মারসা ও ঈগল পরিবহনের বাসের ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত ও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া জলুয়ার দিঘীপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে দুই ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে ও পটিয়া থানা পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাস জলুয়ার দিঘীপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আস ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঈগল পরিবহনের আরেকটি বাস এসে মারসা বাসটিকে ধাক্কা দেয়। এতে তিনটি বাসের চালক ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে ৯ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাঁশি মোহন দাশ (৫০) নামে ঈগল পরিবহনের এক যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে মোহাম্মদ (৫), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আজাদ (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরীন আক্তার (৪৭) প্রাথমিক চিকিৎসা নেন। তবে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামিয়া রওশন নিশ্চিত করেছেন।

মারসা পরিবহনের যাত্রী মোহাম্মদ বাহার বলেন, জলুয়ার দিঘীপাড় এলাকায় খড়ের স্তূপ থেকে অনবরত ধোঁয়া বের হচ্ছিল। ধোঁয়ার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। এতে মারসা পরিবহনের বাসের চালক হঠাৎ ব্রেক করলে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত ধোঁয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে পানি দিয়ে খড়ের স্তূপের ধোঁয়া নিয়ন্ত্রণ করা হয়। অতিরিক্ত ধোঁয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসগুলো জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ চলছে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com