রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক এস এম আব্দুল হামিদ

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার এস এম আব্দুল হামিদ। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে খেলাপি ঋণসংক্রান্ত বিতর্কের মুখে থাকা স্বতন্ত্র পরিচালক আব্দুল জলিলকে অপসারণ করা হয়।

নতুন দায়িত্ব প্রসঙ্গে আব্দুল হামিদ বলেন, ‘অগ্রাধিকার থাকবে কীভাবে ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য শক্তিশালী করা যায়। বাংলাদেশ ব্যাংকের কিছু অগ্রাধিকার বিষয় আছে, তা ব্যাংকের বর্তমান চিত্র দেখে বুঝে নির্ধারণ করা হবে। চেষ্টা করব যাতে ব্যাংকটি ভালো অবস্থানে যেতে পারে।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করেছে স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন ব্যক্তি দেওয়ার, তাই দিয়েছে। এটি রুটিন কাজের অংশ।’

নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে এ বিষয়ে ব্যাংকটিকে চিঠি পাঠিয়েছে। যদিও আনুষ্ঠানিক চিঠি হাতে না পেলেও নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষ থেকে অবহিত করা হয়েছে বলে জানান আব্দুল হামিদ। ঈদের ছুটির পর অনুষ্ঠিত প্রথম পরিচালনা পর্ষদের সভায় তিনি যোগ দেবেন।

দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন আব্দুল হামিদ এর আগে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রিমিয়ার ব্যাংকেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি নিরীক্ষা প্রতিষ্ঠান ইসলাম জাহিদ অ্যান্ড কোম্পানির অংশীদার হিসেবে যুক্ত আছেন।

এদিকে পূর্ববর্তী পরিচালককে ঘিরে ঋণ-সংক্রান্ত তদবিরের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে তাকে সরানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনো ব্যাংকের ওয়েবসাইটে তার নাম অপসারণ করা হয়নি বলে জানা যায়।

বর্তমানে ইসলামী ব্যাংকে মোট পাঁচজন পরিচালক রয়েছেন, যাদের সবাইকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার পর ব্যাংকটিতে কোনো শেয়ারধারী পরিচালক নেই।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com