বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও খাল খনন কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ নিহত ৭ যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রা স্বস্তিদায়ক, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে : সড়কপরিবহন মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩ শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২ ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার কোনো বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।”

তিনি আরও জানান, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।

তিনি বলেন, “আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব।”

এনসিপির এই নেতা আরও উল্লেখ করেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য তিনি নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান। এছাড়া তিনি জানান, রাজধানীর তাকওয়া মসজিদ-এ কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি তার আত্মিক যাত্রার সূচনা করেছেন।

পোস্টের শেষাংশে তিনি আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা ও সঠিক পথে পরিচালনার প্রার্থনা করেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com