বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও খাল খনন কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ নিহত ৭ যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রা স্বস্তিদায়ক, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে : সড়কপরিবহন মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩ শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২ ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এমওই৩’ কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্ব পায়। বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও অংশীদারিত্বমূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে বিদ্যমান সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা এবং গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের জন্য লর্ড হ্যানসনকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশে সুশাসন ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। এছাড়া গত সপ্তাহে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে হওয়া আলোচনার সূত্র ধরে নিরাপত্তা সংস্কার, অভিবাসন ব্যবস্থাপনা এবং অপরাধ বিচার খাতে সহযোগিতা ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।

আলোচনার অন্যতম প্রধান দিক ছিল বাংলাদেশ পুলিশের সংস্কার ও আধুনিকায়ন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ পুলিশের সমৃদ্ধ অভিজ্ঞতা ও পেশাদারিত্বের উদাহরণ টেনে বাংলাদেশ পুলিশের কৌশলগত পরিবর্তন, মানবাধিকার সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণে যুক্তরাজ্যের কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা কামনা করেন। একটি জনবান্ধব ও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ জ্ঞান বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার জন্য যুক্তরাজ্যের প্রতি বিশেষ আহ্বান জানান মন্ত্রী। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং বাস্তুচ্যুত বিপুল সংখ্যক মানুষের সহায়তায় যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ব্রিটিশ প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কার পরিকল্পনা ও আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং উল্লিখিত ক্ষেত্রগুলোতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৈঠকে ভিয়েনায় নিযুক্ত দুই দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com