সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর জার্মানিতে বন্দুক হামলা, নিহত ৫ এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

ভোলায় আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরে মেঘনা নদী তীরবর্তী এলাকায় আকস্মিক ঝড়ে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১৬ মার্চ) দিবাগত মধ্যরাতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী ঝড়ের তাণ্ডব চলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এদিন রাতে নিজেদের বসতঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বাসিন্দারা। এ সময় মধ্যরাতে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আকস্মিক ঝড় শুরু হয়। একপর্যায়ে ঝড়ে উড়িয়ে নিয়ে যায় কারো ঘরের চালা, কারো ঘরের বেড়ার টিন, কারো ঘরের ওপর ভেঙে পড়েছে গাছ।

আবার পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কারো বসতঘর। এতে প্রায় অর্ধশত বসতঘর ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রায় ৫-৬ টি বসতঘর পুরোপুরি ভেঙে মাটিতে মিশে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র এসব পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমাদুল হক বলেন, ঝড়ের কবলে ঢালচর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের তথ্য সংগ্রহের কাজ চলছে। তাদেরকে দ্রুত সরকারি সহযোগিতা প্রদান করা হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com