রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত

খুলনা প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রা‌শিকুল আনাম রাশু (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা আনুমানিক ১২টার দি‌কে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

খুলনা মহানগর যুবদলের আহব্বয়ক আব্দুল আজিজ সুমন বলেন, রাশুর বড় ভাই আশু আনাম মহানগর যুবদল কমিটির সদস্য। তার বাবাও বিএনপি নেতা ছিলেন। রাশু ছাত্রদল করতো। যুবদল করলেও বর্তমানে যুবদলের কমিটিতে রাশুর কোন পদ ছিলো না।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা গুলি করে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ত্যাগ করে পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। অপরাধীদের খুঁজে গ্রেফতার করতে আমরা তৎপর রয়েছি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com