রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মঈনুল হকের সভাপতিত্বে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় মোট ১২টি স্টল তৈরি করা হয়েছে। আগামী ২ মে পর্যন্ত এ মেলা চলবে। মেলায় উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষাণীদের টেকসই কৃষি চর্চা শেখাতে এ আয়োজন করা হয়েছে‌।

এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com