বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ২০৫৫৩ জন দেশের রিজার্ভ আরও বাড়ল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদকে রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে পারলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া আইনের শাসন নিশ্চিত হয় না, আর আইনের শাসন ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আইনের শাসন কায়েম হলে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আইনের শাসন, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, মানবাধিকার এবং সাংবিধানিক কাঠামো যে সমাজ তথা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজ এবং রাষ্ট্রের প্রকৃত উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে দীর্ঘ একটি ফ্যাসিবাদী সময় পার করতে হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে, যেটির সূচনা প্রথম হয়েছিল দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। ইতিহাস সাক্ষী দেয়, বিএনপি মানেই গণতন্ত্রের অভিযাত্রা। এই যাত্রাকে ভবিষ্যতে যেন কেউ ব্যাহত করতে না পারে, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদ। সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় ইফতার মাহফিলে নেত্রকোনার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com