ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মশাবাহিত রোগ শুধু ঢাকায় সীমাবদ্ধ নেই: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে মশাবাহিত রোগ শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই। এখন তা গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। কোথাও যেন আবর্জনা বা নোংরা পানি জমে না থাকে এবং ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।

শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রশাসনের উদ্যোগে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হবে, যাতে বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাটে কোথাও পানি জমে না থাকে এবং পরিবেশ পরিষ্কার থাকে।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মো. রাজীব আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট সদর থানার ওসি মতিন প্রমুখ।

র‌্যালি শেষে বড়বাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

মশাবাহিত রোগ শুধু ঢাকায় সীমাবদ্ধ নেই: ত্রাণমন্ত্রী

আপডেট সময় ০৫:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬