ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে সাড়ে ২৪ কোটি টাকা দিল গ্রামীণফোন Logo রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের রিট খারিজ Logo এখনো পলাতক ৬৯০ বন্দি, পরিচয় শনাক্ত হয়নি ১৬৬ জনের Logo ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী Logo তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ Logo কোম্পানীগঞ্জে মার্কেটে আগুন, নারী ও শিশুসহ উদ্ধার ১৫

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তির বিষয়ে নিজের এক অদ্ভুত উপলব্ধির কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে সম্প্রচারিত এক ফোনালাপে ইরানের সাথে যুদ্ধ কখন শেষ হতে পারে?— এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যখন আমি এটি আমার ‘হাড়ের ভেতর’ অনুভব করব, ঠিক আছে… তখন যুদ্ধ শেষ হবে।’

যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আশা করছেন সংঘাতটি খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির হামলার প্রথমদিনই আহত হয়েছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, সেটাই হয়েছে। আমার ধারণা তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন, তবে সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।’

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প বলেন, ‘প্রয়োজন হলে’ প্রণালী দিয়ে তেল ট্যাংকারগুলোকে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। তবে ‘আশা করি সবকিছু খুব ভালোভাবে এগোবে। দেখা যাক কী হয়।’ যদিও গতকাল বৃহস্পতিবার মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনো প্রস্তুত নয় দেশটির নৌবাহিনী।

ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিলেন ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব। তবে আমরা ইতিমধ্যে তাদের এতটাই ক্ষতিগ্রস্ত করেছি যে তাদের পুনর্নির্মাণ করতে বছরের পর বছর সময় লাগবে।’

উপসাগরীয় মিত্রদের সঙ্গে ‘অসাধারণ ঐক্য’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘নিজেদের রক্ষা করার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে তারা।’

মার্কিন হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে সমর্থন করছেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি তিনি হয়তো তাকে কিছুটা সাহায্য করছেন, হ্যাঁ, আমার ধারণা। কারণ আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?’

সূত্র: সিএনএন, বিবিসি

বাংলা৭১নিউজ/এএস

Tag :

এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

আপডেট সময় ১০:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬