বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ২২১ কোটি ডলার তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

‘১৬ মার্চ নানা-নানি ও খালার কবর জিয়ারতে করবেন প্রধানমন্ত্রী’

দিনাজপুর, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জে ড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুর জেলার ফরিদপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন এবং সেখানে দোয়া পাঠ করবেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহা পাড়ায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ জে ড এম জাহিদ হোসেন বলেন, আমাদের দেশের উত্তরাঞ্চলে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গাছের পরিমাণ অনেক কম। যেখানে দেশের অন্যান্য অঞ্চলে প্রায় ২০% এলাকাজুড়ে গাছপালা রয়েছে, সেখানে আমাদের অঞ্চলে তা মাত্র প্রায় ৮% বা ৯%। অথচ একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে কমপক্ষে ২৫% এলাকাজুড়ে বন বা বাগান থাকা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বেই পরিবেশ সংরক্ষণ ও কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এই উদ্যোগটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, তেমনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, আমরা যদি দেশের সবুজ বিপ্লবকে সত্যিকার অর্থে সফল করতে চাই, তবে এ ধরনের কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে, আগামী ১৬ মার্চ কাহারোলে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই মহৎ উদ্যোগের শুভ সূচনা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com