রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটে অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেট এলাকায় মোটরসাইকেলযোগে এসে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত রশিদ আহমদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোররাতে কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি  রশিদ আহমদ কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে নগরীর এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে এক নারীর গতিরোধ করেন তিনটি মোটরসাইকেলে আসা ছয় ছিনতাইকারী। এ সময় তারা ওই নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। আকস্মিক এ ঘটনায় ভুক্তভোগী নারী হতবিহ্বল হয়ে পড়েন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) ভোরে অভিযান চালিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার একটি এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com