ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর তিন খুটার মোড়ে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন। 

সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বিধান মিস্ত্রী, রোকেনা বেগম ও সিএনজি চালক শরীফ হোসেন। তারা সবাই নাটোরের লালপুর থেকে বাঘায় আসছিলেন। পথে খালি ভুটভুটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন শাহজাহান আলী ও সীমা বেগম।

বাঘার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, সকালে পাঁচজন লালপুর থেকে বাঘার দিকে আসছিলেন। পথে খালি ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুইজন ও বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজন সহ তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট সময় ১১:২৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬