বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

পাম্পে চাহিদামতো তেল না পেয়ে পিস্তল বের করে কর্মচারীকে হুমকি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রাজধানীর আসাদগেট এলাকায় একটি তেল পাম্পে চাহিদামতো তেল না পেয়ে পিস্তল বের করে পাম্পের কর্মচারীদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৮ মার্চ) দুপুর ২টা ৫৩ মিনিটে সংসদ ভবনের পাশে আসাদগেটের সোনারগাঁও তেল পাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পাম্পে পিস্তল বের করে কর্মচারীদের হুমকি দেওয়া ব্যক্তির নাম সৈয়দ মাহমুদুল ইলা। তিনি মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ১১ নম্বর সড়কের ই ব্লকের ১ নম্বর বাসায় থাকেন।

সোনার বাংলা তেল পাম্প সূত্রে জানা যায়, দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও তিনি লাইন ভেঙে তেল নিতে আসেন। গাড়িতে তাঁর অসুস্থ স্ত্রী আছেন বলে জানালে পাম্পকর্মীরা তাঁকে ১ হাজার ৫০০ টাকার তেল দেন। পরে তিনি সরকারের নির্দেশনার বাইরে গিয়ে আরও তেল দাবি করেন। কর্মচারীরা অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানালে তিনি কোমর থেকে পিস্তল বের করে তাদের হুমকি দেন এবং গালাগালি করেন। এতে পাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সৈয়দ মাহমুদুল ইলা বলেন, আমার স্ত্রীর সকালে চোখের অপারেশন হয়েছে। আমি প্রায় দুই ঘণ্টা তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম। পরে সেখানে দাঁড়িয়ে থাকা এক সার্জেন্টকে অনুরোধ করে স্ত্রীর অসুস্থতার কথা জানালে সিরিয়াল ভেঙে তেল নিতে যাই। পরে তারা আমাকে ১ হাজার ৫০০ টাকার তেল দেয়। আমি তাদের ২ হাজার টাকার তেল দিতে বললে তারা উত্তেজিত হয়ে আমাকে ধাক্কা দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। পরে আমার কাছে থাকা বৈধ পিস্তল বের করি।

তিনি আরও বলেন, তখন পাশে থাকা এক ম্যাজিস্ট্রেট এসে বিষয়টি শোনেন এবং আমার অস্ত্রের লাইসেন্স দেখার পর আমাকে যেতে দেন।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, আমরা বিষয়টি জেনেছি। সেখানে উপস্থিত ম্যাজিস্ট্রেট ঘটনাটি জানেন। পরে তাঁর অস্ত্রের লাইসেন্স দেখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তাঁর অস্ত্রটি থানায় জমা রাখা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com