বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী।

রোববার (৮ মার্চ) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি ইতিমধ্যে গৃহীত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একটি সূত্র।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। প্রকৌশলী থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে কানাডার ‘বেগমপাড়ায়’ আব্দুস সালামের স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি থাকা নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়।

এমনকি ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও আব্দুস সালামকে সেখানে অংশ নিতে নিষেধ করা হয়েছিল। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে।

১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় কর্মজীবন শুরু করেন আব্দুস সালাম ব্যাপারী। দীর্ঘ চাকরিজীবনে তিনি মোট বেতন-ভাতা বাবদ প্রায় আড়াই কোটি টাকা পেয়েছেন বলে জানা যায়। তবে তার বর্তমান সম্পদ ও জীবনযাত্রার সঙ্গে এই আয়ের বিশাল অসংগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান আজ বিকেলে গণমাধ্যমকে জানান, এমডির পদত্যাগের বিষয়টি তিনি শুনেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com