বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটেও বাস ভাড়া বাড়ানোর সুযোগ নেই: মন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিলেও বাস ভাড়া বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (৮ মার্চ) দুপুরে উত্তরায় মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপো পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

পরিবহনমন্ত্রী বলেন, ‘কোনো অবস্থায়ও ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়ছে না। জ্বালানি তেলের সংকট হতে পারে- এই আশঙ্কায় ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেল এখনো পর্যন্ত আমাদের যে মজুত আছে, সেটা সন্তোষজনক ও নিরাপদ। বাসগুলোর পর্যাপ্ত জ্বালানি ঈদযাত্রার জন্য যা প্রয়োজন, সেটা সরবরাহ করা হবে।’

এসময় মেট্রোরেল নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘জনযাত্রা নির্বিঘ্ন করার জন্য মনোরেলসহ আরও কিছু প্রকল্প সামনে আসছে, দ্রুতই আমরা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।’

শেখ রবিউল বলেন, ‘মেট্রোরেলের সেবা দেশের নাগরিকবান্ধব। এর সঙ্গে মনোরেলসহ অন্যান্য যোগাযোগকে যুক্ত করে ঢাকার যোগাযোগব্যবস্থার একটা আমূল পরিবর্তন করার পদক্ষেপ ইতিমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে কার্যকর হবে।’

এসময় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com