ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা Logo স্পিকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo রাবিতে নবান্ন উৎসব Logo শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি

‘অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো’

ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সূক্ষ্ম চেষ্টা থেকে কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলা বলেছেন তিনজন সাংবাদিক, সেই কথাগুলা জুলাই দেখেছে এমন যেকোনো সেনসেটিভ মানুষকেই আহত করতে পারে। যে মা তার সম্তান হারিয়েছে মাত্র আট মাস আগে, যে সম্তান খুনীর গুলিতে আহত হয়েছে, যে বোন-যে ভাই শহীদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছে, তাদের বুকে শেলের মতো বিঁধেছে সাংবাদিক তিনজনের কথা। 

ঘটনা থেকে মাত্র আট মাস দূরে দাঁড়িয়ে আমরা, খুনির বিচার হয় নাই এখনো। পশ্চিমে বিচার হওয়ার পরেও এখনো হলোকাস্ট ডিনায়াল মানুষের বুকে লাগে। আর কালকে যখন প্রশ্ন করা হলো, একজন খুনিকে খুনি বলা যাবে কিনা- এই প্রশ্ন জনতার জুলাইকেই বেমালুম নাই করে দেয়ার একটা চেষ্টা হিসাবেই দেখেছে সবাই। প্রেস কনফারেন্সে তাদের কথাগুলা আমাকে বিস্মিত করলেও ধৈর্য নিয়ে উত্তর দেয়ার চেষ্টা করেছি। 

তারপর মানুষ তাদের ক্ষোভ জানিয়েছে। এবং আজকে সন্ধ্যায় জানলাম চ্যানেলগুলা তাদের চাকরিচ্যুত করেছে। প্রত্যেক চ‍্যানেলেরই নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে। তারা সেই পলিসির আলোকে কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব‍্যাপার। তারপরও অনলাইনে কাউকে কাউকে একটা কথা বলার চেষ্টা করতে দেখছি যে আমাকে প্রশ্ন করায় চাকরী গেছে। 

তাদের হাস্যকর কথা। বিষয়টা যে আমি না, বিষয়টা যে জুলাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পলিসির ব্যাপার- এটাও তারা বুঝতে পারছে না। 

সবার উদ্দেশ্যে ফর দ্য রেকর্ড বলে রাখছি, তাদের চাকরীর ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নাই। এই বিষয়ে সংশয় থাকলে ঐ চ্যানেলগুলার সাথে যোগাযোগ করলেই সবাই সত্য জানতে পারবেন। অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো।

মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্ট থেকে

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা

‘অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো’

আপডেট সময় ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫