ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে : ত্রাণমন্ত্রী Logo গোপালগঞ্জে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ Logo ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার Logo মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত Logo বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড Logo কোটচাঁদপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১ Logo খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার Logo ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ যুবকের যাবজ্জীবন Logo ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩৮

কুর্দিরা যুদ্ধে নামতে প্রস্তুত, কিন্তু আমি চাই না তারা এতে জড়াক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কুর্দিরা সরাসরি যুদ্ধে জড়িত হোক সেটি তিনি চান না। তিনি বলেছেন, ‘আমরা চাই না যুদ্ধটা যতটা জটিল, তার চেয়ে আরও জটিল হয়ে উঠুক।’

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি চাই না কুর্দিরা আহত বা নিহত হোক। আমাদের তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে। তারা যুদ্ধে নামতে প্রস্তুত, কিন্তু আমি তাদের বলেছি- আমি চাই না তারা এতে জড়াক।’

এর আগে রয়টার্স জানিয়েছিল যে, বৃহস্পতিবার ট্রাম্প তাদের বলেছিলেন যে ইরানি কুর্দি যোদ্ধারা যদি অভিযান চালায়, তবে তিনি ‘পুরোপুরি সমর্থন করবেন’।

এরও আগে হোয়াইট হাউস একটি প্রতিবেদনের কথা অস্বীকার করেছিল, যেখানে বলা হয়েছিল ট্রাম্প কুর্দিদের অস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

অতীতে যুক্তরাষ্ট্রের বাহিনী অনেক কুর্দি যোদ্ধাকে প্রশিক্ষণ দিয়েছিল ইরাকে ইসলামিক স্টেট বা আইএস এর বিরুদ্ধে লড়াই করার জন্য।

বিবিসি সংবাদদাতা উত্তর ইরাকে নির্বাসিত ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে কথা বলেছে। তারা সীমান্ত পার হয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

তবে তাদের যোদ্ধারা ইতোমধ্যেই সীমান্ত পার হয়েছে- এমন দাবি তারা অস্বীকার করেছে।

কুর্দিস্তান ফ্রিডম পার্টি বা পিএকের প্রতিনিধি হানা ইয়াজদানপানা বলেছেন, কুর্দি যোদ্ধাদের সুরক্ষার জন্য তিনি বারবার যুক্তরাষ্ট্রের কাছে নো-ফ্লাই জোন ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে : ত্রাণমন্ত্রী

কুর্দিরা যুদ্ধে নামতে প্রস্তুত, কিন্তু আমি চাই না তারা এতে জড়াক: ট্রাম্প

আপডেট সময় ০১:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬