ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আমুসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এ সপ্তাহেই Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একই দিনে দুর্ঘটনায় নিহত ৩ Logo ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ: টিআইবি Logo সরকারি বাসায় এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিল : এলজিআরডি প্রতিমন্ত্রী Logo নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর : জামিন পেলেন জামায়াত এমপির জামাতা মিজানুর Logo খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিক লীগ নেতা সোহাগ ৩ দিনের রিমান্ডে Logo ‘আপনি আসুন, জনগণ আপনার অপেক্ষায় আছে’: শেখ হাসিনার উদ্দেশে হুইপ দুলু Logo গোলাপির ছোঁয়ায় ‘ঘায়েল’ করলেন জয়া আহসান Logo ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস Logo দাফন কিংবা দাহ নয়, নিজের মৃতদেহকে জৈবসার করতে চান হলিউড অভিনেত্রী

বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। এ পরিস্থিতিতে দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

বুধবার (৪ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘লেবাননে ইরানের দূতাবাসে যেকোনো ইসরায়েলি হামলার চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে, যার মধ্যে বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হবে।’

তিনি বলেন, ইসরায়েলের অপরাধী শাসনব্যবস্থা বারবার আন্তর্জাতিক সীমানা ও নিয়ম-নীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে তেহরান।

শেকারচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে ইরানের কোনও ধরনের শত্রুতা বা বিরোধ নেই। বিশ্বব্যাপী গঠনমূলক সম্পৃক্ততার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ইরান।’

ইসরায়েলি হুমকির জবাবে ইরানের জেনারেল শেকারচি আরও বলেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনও আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে।

তিনি বলেন, ‘যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনও আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে পাল্টা ব্যবস্থা নেব।’

চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ‘নতজানু’ করার ইরানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শেকারচি বলেন, ‘এই লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে পিছপা হবে না’।

সূত্র: তাসনিম নিউজ

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আমুসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এ সপ্তাহেই

বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

আপডেট সময় ১০:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬