বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

আরও বাড়ল দেশের রিজার্ভ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ হাজার ৩২৮ দশমিক ০৯ মিলিয়ন বা ৩৫ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র কয়েক দিনের ব্যবধানেই রিজার্ভের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভে নতুন করে অর্থ যুক্ত হয়েছে। 

একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ীও রিজার্ভের শক্তিশালী অবস্থান দেখা গেছে। ৩ মার্চ পর্যন্ত বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৮০ দশমিক ৯৫ মিলিয়ন বা ৩০ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় মূলত আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। একটি দেশের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়গুলো বিয়োগ করলে যা অবশিষ্ট থাকে, তাকেই নিট বা প্রকৃত রিজার্ভ বলা হয়। গত ২৫ ফেব্রুয়ারি বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার, যা এখন বেড়ে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। 

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com