বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের ঈদের ভাতা নিয়ে মাউশির বিশেষ নির্দেশ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

সোমবার (২ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।  

এতে বলা হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনলাইনে বিল সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না দিলে শিক্ষক-কর্মচারীদের ভাতা প্রাপ্তিতে বিলম্ব হতে পারে।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্তদের বেতন-ভাতা ইএফটি পদ্ধতিতে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। একই বছরের আগস্ট মাস থেকে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে বিল দাখিল করতে হচ্ছে।

প্রতিষ্ঠান প্রধানদের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য পৃথকভাবে বিধি অনুযায়ী প্রাপ্য অর্থ নির্ধারণ করে বিল জমা দিতে বলা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ভাতা প্রেরণ করা হবে এবং কোনো ভুল তথ্যের কারণে টাকা পাঠানোর সমস্যা হলে বা অতিরিক্ত টাকা দেওয়া হলে তার সম্পূর্ণ দায় প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

এছাড়া, কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতিতে থাকলে সংশ্লিষ্ট মাসে তার প্রাপ্যতা অনুযায়ী বিল নির্ধারণ করতে হবে। প্রয়োজনে আংশিক বা পূর্ণ বেতন কর্তনের বিষয়ও বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে।

অধিদপ্তর আরও জানায়, শুধুমাত্র আইবাস যাচাইকৃত বৈধ জনবলের তথ্যই বর্তমানে বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনও সঠিক নয়, তা যাচাই শেষে পরবর্তীতে যুক্ত করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com