সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিনসির ইন্সপেক্টর গুলিবিদ্ধ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর সায়েদাবাদের বাস টার্মিনালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মাদক কারবারিদের গুলিতে মো. সিদ্দিকুর রহমান (৩৮) নামের এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ১২টা ৫৫ মিনিটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে চার নাম্বার ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপ-পরিচালক রাজিউর রহমান জানান, এক মার্চ থেকে পাঁচ মার্চ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান চলছে।

তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাতটি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছিল। আমাদের একটি টিম সায়েদাবাদ রেললাইন এলাকায় অভিযানের জন্য অপেক্ষা করছিল। এ সময়ে তিনজন মাদক কারবারিকে শনাক্ত করে আমাদের টিম।

পরে তাদের মধ্য থেকে একজনকে আটক করার চেষ্টা করলে পকেট থেকে পিস্তল বের করে তারা আমাদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করে। এতে আমাদের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। গুলি করে তারা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com