বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণ খুলে নেবে: নাহিদ ইসলাম দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

ইরানের পাল্টা হামলায় আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিনজন নিহতের তথ্য মিলেছে। নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।

রোববার (১ মার্চ) রাতে সালেহ আহমেদের চাচাতো ভাই আরব আমিরাত প্রবাসী মাহবুব আলম চৌধুরী জানান, সালেহ আহমেদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হন তিনি। সে সময় আরব আমিরাতে হামলা চালায় ইরান। এসময় বিস্ফোরণে সালেহ আহমেদ নিহত হন।

মাহবুব আলম চৌধুরী বলেন, সেখানের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- সালেহ আহমেদ ইফতার শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি খাদ্য-পানীয় সরবরাহের কাজে বের হন। তার সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। তার সঙ্গে আরও একজন বাংলাদেশি আহত হন।

পরে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং আহতদের হাসপাতালে পাঠায়। রোববার সকালে সালেহ আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে এখনও এ বিষয়ে আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

নিহত সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করছিলেন। বাংলাদেশে তার মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

মাহবুব আলম চৌধুরী আরও বলেন, আমার সঙ্গে শনিবার ইফাতারের পর কথা হয়েছে। তখন তিনি বলেন জরুরি কাজে বাইরে আছেন। এর কিছুক্ষণ পর তিনি হামলার শিকার হন। মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান নিহত সালেহ আহমেদের পরিচয় ও পরিবারের তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com