ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ Logo ফটিকছড়িতে বাজারে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ৬ Logo ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo ডি লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী Logo এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান Logo হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত Logo নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরে Logo হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত ও তিন ট্যাংকারে আগুনের দাবি ইরানের Logo ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা Logo সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশীদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে তিনি প্রবাসীদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান। এ সময় পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশীরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’

আতিকুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে, প্রধানমন্ত্রী সেটিও সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই কাজে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছেন।

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ অফিসে আসেন। দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠকে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে এসে আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, ‘ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’ পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন বলে অতিরিক্ত প্রেস সচিব নিশ্চিত করেছেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬