ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ Logo ফটিকছড়িতে বাজারে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ৬ Logo ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo ডি লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী Logo এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান Logo হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত Logo নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরে Logo হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত ও তিন ট্যাংকারে আগুনের দাবি ইরানের Logo ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা Logo সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট

আজ অমর একুশে বইমেলা শুরু দুপুর ২টায়

অমর একুশে বইমেলার সময়সূচিতে আজ (রোববার) কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বইমেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজ বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। লালারুখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির।

আলোচনায় অংশ নেবেন আইভি জামান। আলোচনা সভা শেষে বিকেল ৪টায় শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে মেলার তৃতীয় দিনে গতকাল (শনিবার) নতুন বই এসেছে ৩৮টি। মেলার শুরু থেকেই নতুন বইয়ের প্রদর্শনীতে মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ।

ভাষা সংগ্রামী আহমদ রফিক এদিকে মেলা উপলক্ষে গতকালের আয়োজিত বিভিন্ন আলোচনায় বক্তারা ভাষা সংগ্রামীদের জীবন ও কর্ম তুলে ধরছেন। মোস্তফা তারিকুল আহসান বলেন, ভাষা সংগ্রামী আহমদ রফিক ছিলেন একজন সৃজনশীল ও সংবেদনশীল মানুষ।

তিনি একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উদার ও মনন সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন দেখতেন। সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে মেধা ও সাহসী প্রত্যয় নিয়ে অগ্রসর হয়েছেন তিনি। তার লেখকসত্তা তাকে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে এবং সাহিত্যের কাছে দায়বদ্ধ করে তুলেছিল; আর সেই দায়বদ্ধতা ও প্রেরণা থেকেই তিনি বহুবিচিত্র বিষয়ে কলম ধরেছেন।

অধ্যাপক মনসুর মুসা তার বক্তব্যে বলেন, আহমদ রফিক কেবল ভাষা সংগ্রামী ছিলেন না, তিনি জীবন সংগ্রামীও ছিলেন। মানুষের জীবনকে উন্নত করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার বৈচিত্র্যময় সৃজনশীল কাজের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’

আজ অমর একুশে বইমেলা শুরু দুপুর ২টায়

আপডেট সময় ০১:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬