সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডিতে ‘মুজিব প্রেমিক বাংলার নারী’ ব্যানারে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের সাত নেত্রীসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। এ সময় বেশ কয়েকটি প্লাকার্ড জব্দ করে পুলিশ।

‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টায় ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

‎পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করে চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

‎এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে সাতজন নারী ও এক মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছি। এ সময় মাইক্রোবাস ও বিভিন্ন প্লাকার জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com