ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী Logo ২টি এমকিউ-৯বি সিগার্ডিয়ান ড্রোন ভাড়া নিচ্ছে ভারত Logo ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান ইয়েমেনের Logo এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী Logo কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড Logo সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক-ব্যবসায়ীর মৃত্যু Logo অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাকাই টেস্টের প্রথম দিনের টিকিট শেষ Logo বৈদ্যুতিক খুঁটির ‘আর্থিং তার’ কেড়ে নিল কিশোরের প্রাণ Logo ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন নৌবাহিনীর জাহাজ Logo ফুলবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

যারা মব কালচারের নেতৃত্ব দেবে, তাদের আইনের আওতায় আনা হবে: আইজিপি

যারা দলের ব্যানারে মব কালচারের নেতৃত্ব দেবে, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এই কথা জানান তিনি।মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল ও মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে পুলিশের নিরাপত্তা দায়িত্ব ঘুরে দেখেন তিনি।

আইজিপি বলেন, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীতির মধ্যে আছেন। এ কারণে আমি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণে রাস্তায় নেমেছি। অপরাধী যে-ই হোক, তাদের কঠোরহস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোকে বলবো— আপনারা আলোচনার টেবিলে বসে সব সমস্যা সমাধান করেন। যারা বিভিন্ন দলের ব্যানারে থেকে মব কালচারের নেতৃত্ব দেয়, তাদের আমরা আইনের আওতায় আনব।

পাশাপাশি সমস্যাকে পুঁজি করে কোনো মহলকে সুবিধা নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আইজিপি।

সাম্প্রতিক সময়ের অভিযান, আইনশৃঙ্খলার নানা প্রেক্ষাপট তুলে ধরেন পুলিশ প্রধান। পুলিশের সব মহল থেকে পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ সার্ভিস থেকে শুরু করে মাঠের সবাই চাচ্ছেন ভিজিবল পোশাক। সরকার এই ব্যাপারে মনোযোগী। আলোচনার মাধ্যমে কীভাবে নতুন পোশাক দেওয়া যায়, সেটা সরকার দেখবে।

আইজিপি আরও বলেন, শুধু পোশাক নয়, আগে আমাদের পুলিশের মনের পরিবর্তন দরকার। এটা না হলে যত ভালো পোশাকই দেন না কেন কাজে আসবে না।

আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে রাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী

যারা মব কালচারের নেতৃত্ব দেবে, তাদের আইনের আওতায় আনা হবে: আইজিপি

আপডেট সময় ১০:১৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬