ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা Logo ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ Logo ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি Logo ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা Logo পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে Logo দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo সাদিক কায়েমের বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, সমবেদনা জানাতে দুই এমপির উপস্থিতি Logo দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে জবিতে র‍্যালি-সমাবেশ Logo মিস ইউনিভার্সে ইসরায়েলের সুন্দরী দিলেন শান্তির বার্তা

ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, ভিয়েতনামের সমান মজুরি দিতে বাংলাদেশের মালিকদের কোনো সমস্যা নেই। তবে সে জন্য ভিয়েতনামের মতো অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

রবিবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘গার্মেন্ট ওয়ার্কার্স’ ওয়েজ: ফেয়ারনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। মাহমুদ হাসান খান বলেন, যেসব দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই।

কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই।
ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি বলেন, বলা হয়, ভিয়েতনামের মজুরি আমাদের চেয়ে বেশি। ভিয়েতনামের সমান মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু আমাদের সেই অবকাঠামো দিতে হবে।

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে লজিস্টিকসহ বিভিন্ন খাতে বাংলাদেশের পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, আমরা লিড টাইমে তাদের তুলনায় অনেক পিছিয়ে, ডিপ সি-পোর্ট নেই। ভিয়েতনামের মতো শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ খাত নেই, বা তার জন্য প্রয়োজনীয় জ্বালানি সাপোর্টও নেই।

এ ছাড়া শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা বলা হলেও তাঁদের গড় মাসিক প্রকৃত আয় ১৯ হাজার ৫০০ টাকা বলে দাবি করেন তিনি। অন্যান্য দেশে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে।

একই অনুষ্ঠানে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের রাস্তায় নামার কারণ ব্যাখ্যা করেন। এ বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের বিপরীতমুখী বক্তব্য পাওয়া যায়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিক ধরেই নেয় যে, রাস্তায় না থাকলে আমাদের পক্ষে আলোচনা আসবে না। …এ আস্থার সংকট থেকে বেরিয়ে আসতে হবে।

তবে এর জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, রাস্তায় না নামলে সমস্যার সমাধান হয় না, এখনো কি আমরা এমন আদিম যুগে রয়ে গেছি? …আমাদের এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, মনোযোগ আকর্ষণের জন্য রাস্তায় নামলে সেটা দেখা যেতে পারে, কিন্তু বিশৃঙ্খলা কাম্য নয়।

বাংলাদেশের পোশাক খাতের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনগুলো এমন একটি স্থায়ী, স্বচ্ছ ও তথ্য-প্রমাণভিত্তিক মজুরি নির্ধারণ কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যা ন্যায্য মজুরির দাবির সঙ্গে এ খাতের টেকসই সক্ষমতা ও প্রতিযোগিতা সক্ষমতার সমন্বয় ঘটাতে পারে।

বিলসের নির্বাহী পরিচালক আরও বলেন, অন্য দেশে শ্রমিকদের সোশ্যাল প্রটেকশনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে তা হয় না। এখানে পুরো বিষয়টি কারখানার মালিকনির্ভর।

বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ঘাটতি, জাতীয় ন্যূনতম মজুরি না থাকা, ন্যূনতম মজুরির ভিত্তির কোনো সংজ্ঞা না থাকা এবং মজুরি বোর্ডের গবেষণার অভাবের বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

অবশ্য ওভারটাইম করে বাড়তি পাওয়া মজুরিকে ন্যূনতম মজুরির সঙ্গে মিলিয়ে ফেলার বিষয়ে দ্বিমত পোষণ করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার।

তিনি বলেন, ওভারটাইম বাদ দিয়ে একজন শ্রমিক তাঁর প্রকৃত কাজের জন্য কত টাকা মজুরি পান, সেটাই বিবেচ্য হওয়া উচিত।

নিম্নতম মজুরি বোর্ডের সদস্য মুসলেহ উদ্দিন বলেন, আমরা আশা করি, চলতি মাসের মধ্যে নেগোসিয়েশন করে পোশাক শ্রমিকদের জন্য ফলপ্রসূ মজুরি দাঁড় করাতে পারব।

আলোচনায় গার্মেন্টস উদ্যোক্তা, বিজিএমইএর সাবেক সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ পোশাক খাতের বর্তমান সংকট তুলে ধরেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা

ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

আপডেট সময় ০১:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬