ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারের সামনে মেয়ে ও আইনজীবী Logo বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭ Logo নাগরিক সেবা নিশ্চিতে ডিএসসিসির সমন্বিত অভিযান Logo নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সরে দাঁড়াল ফিলিস্তিন, চার দশক পর আবারও প্রার্থী বাংলাদেশ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। ফলে আগামী জুনে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদ–এর ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–কে মনোনয়ন দিয়েছেন।

প্রায় ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন করছে বাংলাদেশ। ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

কূটনৈতিক সূত্র জানায়, ২০২৬–২৭ মেয়াদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত এ পদে বাংলাদেশ প্রায় চার বছর আগেই প্রার্থিতার ঘোষণা দিয়েছিল। শেষ মুহূর্তে ফিলিস্তিন প্রার্থিতা ঘোষণা করলেও পরবর্তীতে তারা সরে দাঁড়ায়।

গত বছরের সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশ নির্বাচনে থাকবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। ওই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক বাংলাদেশকে নির্বাচন থেকে সরে না দাঁড়াতে অনুরোধ জানায় বলে জানা গেছে।

ফিলিস্তিন সরে দাঁড়ানোয় এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ ও সাইপ্রাস–এর মধ্যে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি বৈশ্বিক কূটনীতিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ। সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে আলোচনার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকে এ পদের ওপর।

চার দশক পর আবারও এই পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তা ও অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জুনের নির্বাচনে ফলাফল নির্ধারণ করবে, বাংলাদেশ আবারও ইতিহাস গড়তে পারে কি না।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সরে দাঁড়াল ফিলিস্তিন, চার দশক পর আবারও প্রার্থী বাংলাদেশ

আপডেট সময় ০১:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬