ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪ Logo হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে চূড়ান্ত নিবন্ধন Logo সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন Logo রোহিঙ্গা ইস্যু : আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার Logo পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা Logo ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ Logo ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

বিএনপির নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার : আমান উল্লাহ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি গণমানুষের দল, কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করতে হবে। জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। 

আজ বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

এসময় তিনি আরও বলেন, জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকার দায়িত্ব বিএনপি সরকারের। সেই অঙ্গীকার নিয়েই  প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সভাপতিত্বে এবং উপজেলা ভূমি সহকারি  কর্মকর্তা সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। আমান উল্লাহ আমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন- সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা চলবে না। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সে যদি আমার দলের লোকও হয়, তাকে আগে গ্রেফতার করুন।

তিনি আরও বলেন, ২০২৪ সালে যে চেতনা নিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, সেই বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত সুধীজন সাভারে  উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। সেগুলো মনোযোগ দিয়ে নোট নেন আমান উল্লাহ আমান এবং সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়নের আশ্বাস দেন।

বাংলা৭১নিউজ/এলিস

Tag :
জনপ্রিয় সংবাদ

ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

বিএনপির নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার : আমান উল্লাহ

আপডেট সময় ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬