বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ইরান বসতে চায়, আমি বলেছি ‘অনেক দেরি হয়ে গেছে’: ট্রাম্প চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের

পাঁচ মামলায় আইভীর জামিন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, যেসব মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে, তার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যা মামলা। এগুলো হলো বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।

অন্য মামলাটি সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগসংক্রান্ত।

গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সাবেক এই মেয়রকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়।

আসামিপক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com