ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলী হোসেন ফকির নতুন আইজিপি, বাগেরহাটে মিষ্টি বিতরণ

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাগেরহাটের কৃতী সন্তান মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

খবরটি ছড়িয়ে পড়তেই বাগেরহাটজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শহর ও গ্রামে শুরু হয় শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ। তাঁর নিজ গ্রাম চিতলী বৈটপুরে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন।

মো. আলী হোসেন ফকির বাগেরহাটের চিতলী বৈটপুর গ্রামের ব্যবসায়ী নূর মোহাম্মদ ফকির ও গোলাপজান দম্পতির বড় ছেলে। তিনি ১৯৬৮ সালের ৫ এপ্রিল বৈটপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় হয়ে ওঠা আলী হোসেন ফকির ছোটবেলা থেকেই মেধাবী ও দৃঢ়চেতা হিসেবে পরিচিত ছিলেন।

তিনি বাগেরহাট আমলাপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। সততা, পেশাদারত্ব ও নেতৃত্বগুণে ধাপে ধাপে পুলিশের শীর্ষ পর্যায়ে পৌঁছান।

চড়াই–উতরাই পেরিয়ে শীর্ষে

কর্মজীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। রাজনৈতিক প্রেক্ষাপটে চাকরিচ্যুতি ও বাধ্যতামূলক অবসরের মতো সময়ও পার করেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় তিনি পুনর্বহাল হন। পরে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। সর্বশেষ আইজিপি হিসেবে নিয়োগ পাওয়াকে তাঁর দীর্ঘ সংগ্রাম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে দেখছেন অনেকে।

এলাকাবাসীর উচ্ছ্বাস

এলাকাবাসীর ভাষ্য, আমাদের জেলার সন্তান দেশের পুলিশের সর্বোচ্চ পদে আসীন হওয়া গর্ব ও আনন্দের।

স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান অভিনন্দন জানিয়েছে। অনেকের মতে, তাঁর এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিজ জেলার সন্তান দেশের শীর্ষ পদে আসীন হওয়ায় বাগেরহাটে এখন উৎসবের আবহ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আলী হোসেন ফকির নতুন আইজিপি, বাগেরহাটে মিষ্টি বিতরণ

আপডেট সময় ১০:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬