ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়িক পর্যালোচনা সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মতিঝিলে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।

সম্মেলনে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া ও মো. মইন উদ্দিন মাসুদ এবং আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক তানভীর হাছনাইন মইন।

এছাড়াও ঢাকা দক্ষিণ বিভাগের আওতাধীন শাখা ব্যবস্থাপক ও উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আপডেট সময় ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬