ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

ইফতার শেষে সড়কে ঝরল মা-মেয়ের প্রাণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমতাজ (৩৫) ও মুনতাহা (৫) নামে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন স্বামী আজাদ। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বড়বন্দর দেবীগঞ্জ নীলফামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজাদ তার শ্বশুরবাড়ি সোনাহার এলাকায় ইফতার শেষে তার স্ত্রী এবং মেয়েকে মোটরসাইকেলে নিয়ে সোনাহার থেকে দেবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে বড়বন্দর এলাকায় ভাউলাগঞ্জ থেকে নীলফামারী হয়ে ঢাকার উদ্দেশ্যে আসা নাদের পরিবহন নামে বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা মমতাজ এবং শিশু মুনতাহা নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় আজাদ। পরে প্রত্যক্ষদর্শীরা তিনজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মমতাজ এবং শিশু মুনতাহাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে এবং চালক মাহাবুলকে (৪৫) আটক করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

ইফতার শেষে সড়কে ঝরল মা-মেয়ের প্রাণ

আপডেট সময় ১১:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬