সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দিল্লিতে বাধা পেয়ে উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল ইইউ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান

মোহাম্মদপুরে এক মাসের ব্যবধানে একই ব্যবসায়ীর বাসায় ফের গুলি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে এক মাসের ব্যবধানে একই ব্যবসায়ীর বাসায় ঢুকে আবারও গুলি চালানোর ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুর টাউন হলসংলগ্ন শেরশাহ শূরী রোডে ব্যবসায়ী মনির হোসেনের বাসার গ্যারেজে ঢুকে গুলি চালায় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ বলছে, ঘটনার দিন দুপুর ২টার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির মধ্যে পেছনে বসা একজন নেমে বাড়ির গ্যারেজে ঢুকে গুলি চালায়। এরপর একই মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, এক মাস আগে গত ২৪ মার্চ শেরশাহ সূরী রোডের মনির হোসেন নামে এক ব্যবসায়ীর বাসার নিচতলায় দুই সন্ত্রাসী ঢুকে গুলি করে পালিয়ে যায়। একই বাসার গেটের সামনে সোমবার মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা আবার ফাঁকা গুলি করে চলে যায়।

এসি মেহেদী হাসান বলেন, আগের ঘটনার সঙ্গে এর কোনো মিল আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগের ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তারের পাশাপাশি সন্ত্রাসীদের মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

এদিকে, এক মাস আগের ঘটনার সময় বাসায় না থাকলেও এবার বাসার নিচতলায় ছিলেন বলে জানান মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মনির হোসেন।

তিনি বলেন, সন্ত্রাসীরা এবার আমার কাছে কিছুই দাবি করেনি। তারা এসে এক রাউন্ড গুলি করে চলে যায়। আমাদের মতো ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতায় ভোগার বিষয়টি হতাশাজনক।

সোমবারের ঘটনার ফুটেজে দেখা যায়, ওই বাসার এক ব্যক্তি গেট খুলে দেওয়ার পর একজন একটি বাইসাইকেল নিয়ে গ্যারেজে ঢোকেন। ওই ব্যক্তি গেট লাগিয়ে দেওয়ার মুহূর্তে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গেটের সামনে এসে দাঁড়ান।

এরপর মোটরসাইকেলে চালকের পেছনে বসা হেলমেট পরা ব্যক্তিটি নেমে ভেতরে ঢোকার সময় কোমর থেকে অস্ত্র বের করেন এবং ভেতরে দুই পা রেখে গুলি চালান। তখন গেট খুলে দেওয়া ব্যক্তি আত্মরক্ষায় বাড়ির ভেতরে দৌড়ে ঢুকে পড়েন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com