শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদকে কলুষিত করতে না পারে : নাহিদ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

বিকাশ অ্যাপে ঢাকা ব্যাংকের সাপ্তাহিক ইসলামিক ডিপিএস চালু

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ঢাকা ব্যাংকের স্বল্পমেয়াদি ‘সাপ্তাহিক’ ইসলামিক ডিপিএস। বিকাশ অ্যাপ থেকে ২৫০ থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত সাপ্তাহিক কিস্তিতে ৬ বা ১২ মাস মেয়াদে অর্থ জমানো যাচ্ছে ঢাকা ব্যাংকে।

আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সাপ্তাহিক ইসলামিক ডিপিএস সেবা সহায়ক হবে। এই সাপ্তাহিক ডিপিএস স্বল্প আয় এবং দৈনিক মজুরি ভিত্তিক পেশাজীবীদের ইসলামিক উপায়ে অল্প অল্প করে অর্থ জমানোর সুযোগ করে দেবে, যা তাদের ভবিষ্যৎ নিরাপত্তা, কৃষি-ব্যবসায় বিনিয়োগ, শিক্ষা, চিকিৎসা বা অন্য যেকোনো জরুরি প্রয়োজনে কাজে আসতে পারে।

২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্সের মাসিক ডিপিএস দিয়ে যাত্রা শুরু করে বিকাশের ডিজিটাল সেভিংস সেবা, যাতে পর্যায়ক্রমে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে সিটি ব্যাংকের মাসিক ইসলামিক ডিপিএস চালু হয় বিকাশ অ্যাপে, যাতে পরে ঢাকা ব্যাংকও যুক্ত হয়।

বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলার প্রক্রিয়া

নতুন ডিপিএস খুলতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ক্লিক করে ‘নতুন সেভিংস খুলুন’-এ ট্যাপ করতে হবে। সেভিংসের ধরন থেকে ‘ইসলামিক সেভিংস’ বেছে নিয়ে ডিপিএসের ধরন- সাপ্তাহিক, মেয়াদ- ৬ বা ১২ মাস এবং প্রতি সপ্তাহে যে পরিমাণ টাকা জমাতে ইচ্ছুক- ২৫০, ৫০০, ১০০০, ২০০০, বা ৫০০০ টাকা নির্বাচন করতে হবে।

 

পরের ধাপে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের তালিকা থেকে ঢাকা ব্যাংক নির্বাচন করে সেভিংসের নমিনি সংক্রান্ত তথ্য দিতে হবে। তারপর সেভিংসের বিস্তারিত দেখে এবং নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে, বুঝে সম্মতি দিতে হবে।

সবশেষে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখলেই ডিপিএসের আবেদন সম্পন্ন হবে। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলে বিকাশ ও ব্যাংক থেকে চলে আসবে নিশ্চিতকরণ মেসেজ। বিকাশ অ্যাপ থেকে একাধিক ডিপিএস খোলার সুযোগ রয়েছে যেকোনো গ্রাহকের জন্য।

বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালান্স থাকা সাপেক্ষে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে ডিপিএসের টাকা কেটে নেওয়া হয়। ডিপিএসের মেয়াদপূর্ণ হয়ে যাওয়ার পর বিকাশ অ্যাপেই মুনাফাসহ মূল টাকা পেয়ে যাবেন গ্রাহক, যা কোনো খরচ ছাড়াই ক্যাশ আউট করা যায়। এদিকে, জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির আগেই ডিপিএস ভাঙতে চাইলে নির্দিষ্ট সময় পর গ্রাহক তা বিকাশ অ্যাপ থেকেই করতে পারবেন।

এদিকে, বিকাশ অ্যাপ থেকে যেসব ডিপিএস খোলা হয়েছে, তার প্রায় ৩০ শতাংশই খুলেছেন নারীরা। ডিপিএস খোলা গ্রাহকদের ৮০ শতাংশই বাস করেন ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের বাইরে। আবার বিকাশ অ্যাপে খোলা ৫৫ শতাংশই ডিপিএসই খোলা হয়েছে ব্যাংকিং সময়ের বাইরে, অর্থাৎ গ্রাহকরা নিজের সুবিধামতো সময়ে সঞ্চয়ের মতো জরুরি আর্থিক সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এদিকে, এক জরিপে দেখা গেছে, যেসব গ্রাহকের ডিপিএসের মেয়াদ এরই মধ্যে পূর্ণ হয়েছে, তাদের ৯৬ শতাংশই আবার বিকাশ অ্যাপের মাধ্যমে পুনরায় ডিপিএস খোলার আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com