সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা ‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে

পাঁচ টাকার বিরোধ, বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ছোট ভাইয়ের

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের মারধরের পর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন আলমগীর। সম্প্রতি ছুটিতে দেশে আসেন তিনি।

আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তাঁর শ্বশুরবাড়ির একটি বৈদ্যুতিক মিটার যৌথভাবে ব্যবহার করে আসছিলেন আলমগীর ও তাঁর বড় ভাই খোরশেদ আলম। বিদ্যুৎ বিলের টাকা দুজন ভাগাভাগি করে পরিশোধ করতেন।

চলতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দিয়েছেন বলে অভিযোগ ছিল তাঁর বড় ভাই খোরশেদের। গতকাল সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। এর একপর্যায়ে আলমগীরকে মারধর করেন খোরশেদ ও তাঁর কয়েকজন সঙ্গী। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ বিল নিয়ে খোরশেদ ও আলমগীরের মধ্যে প্রথমে বাড়িতে কথা-কাটাকাটি হয়। পরে দুই ভাই দোকানে গেলে সেখানে তাঁদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। সেখানে প্রত্যক্ষদর্শীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করলেও আলমগীর দোকানে বসা ছিলেন। পাঁচ মিনিট পর তিনি বসা অবস্থা থেকে ঢলে নিচে পড়ে যান। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ‘পরিবার থেকে এখনো ঘটনাটি নিয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। তবে ঘটনাটির তদন্ত চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।’

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com