ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী সালাউদ্দিন হত্যা, আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ডে ড্রেজারের নিরাপত্তাকর্মী সালাউদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. হৃদয়কে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

নিখোঁজ হওয়ার তিন দিন পর গত ৩ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের একটি খাল থেকে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে র‍্যাব-৭। গ্রেপ্তার হওয়া হৃদয় সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা গেছে, নিহত সালাউদ্দিন সীতাকুণ্ডের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বঙ্গোপসাগরে অবস্থানরত ‘রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

গত ৩১ জানুয়ারি ড্রেজারে তেল চুরিকে কেন্দ্র করে রিফাত হোসেন ও তার সহযোগীদের সঙ্গে সালাউদ্দিনের বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে সালাউদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে নৌকায় করে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

সালাউদ্দিন নিখোঁজ হওয়ার পর ৩ ফেব্রুয়ারি কোয়ানিয়া খালে কাদার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা সেটি সালাউদ্দিনের লাশ বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৮-২০ জনকে আসামি করে মামলা করেন।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত অন্যদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী সালাউদ্দিন হত্যা, আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬