ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল Logo টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি

বিনম্র শ্রদ্ধায় এনইউবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে প্রথমে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। পরে ক্যাম্পাসের শহীদ স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো. মোফাক্কারুল ইসলাম।

পরবর্তীতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগের প্রভাষক স্নিগ্ধা রানি রায় ও শারমিন শান্তির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাসান ফরিদ। এছাড়া অতিরিক্ত রেজিস্ট্রার মেজর এম. এ. রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় আত্মপরিচয়ের এক অনন্য মাইলফলক। এই চেতনার ধারাবাহিকতায় ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে। তিনি ভাষার মর্যাদা রক্ষায় ভাষার শুদ্ধ ও সঠিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য আরও বলেন, প্রতিটি জাতি নিজস্ব ভাষা ও সংস্কৃতির ভিত্তিতেই সমৃদ্ধ হয়েছে। আমরা বর্তমানে বৈশ্বিক গ্রামে বসবাস করছি। বাংলা ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি অন্যান্য ভাষা শেখাও জরুরি; তবে মাতৃভাষাভিত্তিক শিক্ষার বিকাশে বাংলা ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল

বিনম্র শ্রদ্ধায় এনইউবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

আপডেট সময় ০৪:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬