ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আবদুর রহমান বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক Logo ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক Logo আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী Logo মারলেন নিজ দলের কর্মীর গালেই চড় Logo ইউরোপে দক্ষ জনশক্তি পাঠাতে আনসার-ভিডিপির নারী সদস্য বাছাই শুরু Logo মেঘনার ঘূর্ণিস্রোতে ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি Logo উত্তাল সাগরে ডুবল তিন ট্রলার, ১৩ জেলে নিখোঁজ Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করতে চাই : প্রধানমন্ত্রী Logo ‘২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর

রাজধানীর শাহবাগের ঢাকা নার্সিং কলেজ গেটের সামনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা আক্তার (৪৫) নামে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি শাহবাগ ও শহীদ মিনার এলাকায় ফুল বিক্রি করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান তিনি। 

নিহত মুক্তা আক্তার যশোর সদরের নোয়াপাড়া এলাকার ইজার আলীর মেয়ে। তিনি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় ভাড়া থাকতেন। 

নিহতের স্বজন বিল্লাল হোসেন জানান, আজ সকালের দিকে ঢাকা নার্সিং কলেজের গেটের সামনে রিকশা থেকে নামার সময় পেছন থেকে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন মুক্তা। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তা। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আবদুর রহমান বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক

শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর

আপডেট সময় ০৫:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬