ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিয়োগে জালিয়াতি, রেলের সাবেক জিএমসহ দুইজনের কারাদণ্ড Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান ও ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক Logo একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে: রিজভী Logo আমু-শাজাহানসহ ৬ নেতা কারাগারে, মির্জা আজমকে নিয়ে বিজ্ঞপ্তির নির্দেশ Logo নয়াদিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন Logo কে হচ্ছেন জেমস বন্ডের নতুন নায়িকা Logo নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার Logo রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা Logo শেখ জায়েদ রোডে সবুজের ঢেউ, দুবাই রানে মানুষের ঢল Logo শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ

হাজারীবাগে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টার চেষ্টায় নির্বাপণ

রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করেছে।
 
আজ (বৃহস্পতিবার) ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করা হয়।

সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, হাজারীবাগের কাঁচা বাজার এলাকায় চারতারা ভবনের চার তলায় আগুনের খবর পাই।

এরপর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি এবং হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুইটি মোট চারটি ইউনিট ৩টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চার ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নির্বাপন করা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে কয়েকটি গার্মেন্টস ও একটি জুতার কারখানাসহ লেদার কারখানা আছে। কর্মচারী ও স্থানীয়দের ধারণা, চারতলায় থাকা একটি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। সেহরির আগে ওই ভবনে আগুন লাগে।  

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

নিয়োগে জালিয়াতি, রেলের সাবেক জিএমসহ দুইজনের কারাদণ্ড

হাজারীবাগে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টার চেষ্টায় নির্বাপণ

আপডেট সময় ০১:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬