ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

আলোচনা করে শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে ১১ দলীয় জোট

নিজেদের মধ্যে আলোচনা করে ১১ দলীয় জোট শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ কথা জানিয়েছেন তিনি।

এর আগে সকালে ডা. তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তবে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। দুপুর ১২টায় তাদের শপথ নেওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তারা এখন আলোচনার মাধ্যমে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

জামায়াতের এ নেতা সেসময় বলেছিলেন, আমরা মনে করি সংস্কারবিহীন সংসদ অর্থহীন। তাই সংস্কার প্রক্রিয়া নিশ্চিত না হলে কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়াটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছিল।

কিন্তু সকালে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট জানান, বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। কারণ হিসেবে তিনি সংবিধানে এ সংক্রান্ত বিধান না থাকার কথা উল্লেখ করেন।

বিএনপির এই অনড় অবস্থানের কারণেই মূলত জামায়াত ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট শপথ নিয়ে নতুন করে ভাবছে।

রাজনৈতিক মহলের ধারণা, প্রধান বিরোধী জোট হিসেবে জামায়াতের এই সিদ্ধান্ত আগামী সংসদের গতিপথ নির্ধারণ করবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

আলোচনা করে শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে ১১ দলীয় জোট

আপডেট সময় ১২:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬