বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান

মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত : আফরোজা আব্বাস

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন ও কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নির্দেশনা থাকা সত্ত্বেও ঢাকা-৮ আসনের কোনো বাতিল ভোট বৈধ করা হয়নি বলে অভিযোগ করেছেন আফরোজা আব্বাস। তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী এজেন্ট।

সোমবার বিকেলে রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

আফরোজা আব্বাস বলেন, নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে সব কেন্দ্রে যাওয়ার তার আইনগত অধিকার রয়েছে এবং তিনি কোথাও কোনো প্রভাব বিস্তার করেননি।

তার দাবি, বাতিল ভোটগুলো বৈধ করা হলে মির্জা আব্বাসের প্রাপ্ত ভোট আরও বাড়ত।

এ সময় তিনি রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন মির্জা আব্বাসের সহধর্মিণী। তার বক্তব্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় নির্বাচন সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি ঢাকা-৮ আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা পুনর্বিবেচনার আহ্বান জানান এবং বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com