বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ইনকিলাব মঞ্চের জাবেরকে নিয়ে জুমার পোস্ট ভাইরাল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের কর্মী ফাতিমা তাসনিম জুমা। তিনি জাবেরকে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

১৫ ফেব্রুয়ারি ৪টা ৫১ মিনিটে নিজের প্রোফাইলে তিনি লিখেছেন, ‘আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ।’ মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

প্রতিবেদন লেখা পর্যন্ত তার পোস্টে ৪২ হাজার রিঅ্যাক্ট, ৩৬৪টি কমেন্টস এবং ৮৮৩টি শেয়ার লক্ষ্য করা যায়। অনেকেই কমেন্টসে জাবেরকে শুভ কামনা জানিয়েছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর থেকে সংগঠনের হাল ধরেন সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। ফাতিমা তাসনিম জুমাও নিজেকে ইনকিলাব মঞ্চের কর্মী হিসেবে দাবি করেন। বিভিন্ন আন্দোলনে নিজেকে যুক্ত রাখেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com