সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ অধিবেশনের ফাঁকে শহীদ পরিবার-আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী

আইজিপি বাহারুলের পদত্যাগের গুঞ্জন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করছেন বলে গুঞ্জন উঠেছে। বিষয়টি নিশ্চিত হতে বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। তারা সবাই জানিয়েছেন, বিষয়টি তারাও শুনেছেন। তবে কোনো কর্মকর্তাই এমন তথ্য নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আইজিপি বাহারুল আলম বলেন, ‘যারা বলছে তাদের কাছে শোনেন। আমি কিছু বলতে পারবো না।’

গত জানুয়ারিতেই আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে ব্যাপক রদবদল আসে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান বাহারুল আলম।

তিনি ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যান। অন্তর্বর্তী সরকার তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। সে হিসেবে চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে এর আগেই তার পদত্যাগের গুঞ্জন সামনে এলো।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com