ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন Logo ঠুনকো অজুহাতে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন Logo আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ Logo ‘জ্ঞানেশ ব্রো, জাস্ট রিজাইন’—সিইসির পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভ Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তিমন্ত্রী Logo প্রধানমন্ত্রী ‘আয়রন ম্যান’ হিসেবে আবির্ভূত হয়েছেন : এমরান সালেহ প্রিন্স Logo যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ Logo জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার Logo গবেষণার কঠিন কাজগুলো যখন এআই করছে, বিজ্ঞানীদের ভূমিকা তখন কী? Logo আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটিকে পূবালী ব্যাংকের আর্থিক অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশকে স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

এ উপলক্ষ্যে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. সাবেরা খাতুনের নিকট আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও সুলতানা সরিফুন নাহার উপস্থিত ছিলেন।

এসময় গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. নাজমা হক, পূবালী ব্যাংক জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ এবং জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করে না, এর বাইরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতী ক্যানসার অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নেয়, এর মধ্যে নারীদের জন্য সার্ভিক্যাল ও ওভারিয়ান ক্যানসার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।

আমরা মাল্টিডিসিপ্লিনারী সেবা নিশ্চিত করা জন্য ও গাইনোকলজিক্যাল ক্যানসার আক্রান্ত নারীদের চিকিৎসা এবং এবিষয়ে উচ্চতর গবেষণায় সহায়তা করার জন্য পাশে থাকতে চাই। এরই প্রেক্ষিতে গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশকে এই অর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এআরকে

Tag :

ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটিকে পূবালী ব্যাংকের আর্থিক অনুদান

আপডেট সময় ০১:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫