বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

খুলনা, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

খুলনা অঞ্চলে জামায়াতে ইসলামী তুলনামূলক ভালো করলেও হেরে গেলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খুলনা-৫ আসনে তিনি জামায়াতে ইসলামী জোটের প্রার্থী ছিলেন তিনি।

এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গোলাম পরওয়ার পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৭০২ ভোট।

আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা–৫ আসন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com