বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

ধানের শীষ নিয়ে জয় পেলেন যারা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকেল থেকে চলছে গণনা। এরইমধ্যে কয়েকটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। সেগুলোর বেশিরভাগ আসনে জয় পেয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। চলুন জেনে নিই সেসব তথ্য।

লক্ষাধিক ভোটে বিজয়ী বাবর

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। অথাৎ ১ লাখ ২১ হাজার ৪২ ভোটে ব্যবধানে বিজয়ী ঘোষণা হয়েছেন বাবর।

সপ্তমবারের মতো এমপি হলেন মেজর হাফিজ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈমকে ৯৬ হাজার ১১৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এজেন্ট ও বিভিন্ন অসমর্থিত সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মেজর হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। অপরদিকে ফুলকপি প্রতীকে নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।

বড় জয় পেলেন ফজলুর রহমান

বিএনপি নেতা এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৭৬ হাজার ৯০৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

এই আসনে ফজলুর রহমান মোট ভোট পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৫৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা পেয়েছে ৫৫ হাজার ৬৪৬ ভোট।

লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতেছেন আসাদুজ্জামান

ধানের শীষের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসনে জয়ী ঘোষণা করা হয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে। বেসরকারিভাবে তিনি ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে জয়লাভ করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। সব কেন্দ্রের ভোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

আরও আসছে…

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com